করোনায় সিলেটে আক্রান্তের সংখ্যা ৩শ ছাড়ালো, মৃত্যু ৬ জনের, সুস্থ হয়েছেন ৩৫
সিলেট বিভাগে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৫ এপ্রিল। ২৩ দিনের মাথায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ জনে দাঁড়ায়। আর ২৫ দিনের মাথায় এ সংখ্যা ঠেকে ২২৫। এর ১২ দিন পর মোট আক্রান্তের সংখ্যা ৩০১-এ দাঁড়িয়েছে। মোট আক্রান্তদের মধ্যে সিলেটে ৮৮ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ১০২ জন এবং মৌলভীবাজারে ৪৮ জন আক্রান্ত রোগী রয়েছেন। একই সময় পর্যন্ত বিভাগে ৩৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১১, সুনামগঞ্জে ১৩ ও হবিগঞ্জে ১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১২০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১ জন এবং হবিগঞ্জে ৫৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১০৫৯১ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৯০৭০ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৫২১ জন। এর মধ্যে সিলেটে ৩০৬, সুনামগঞ্জে ৬২৯, হবিগঞ্জে ২২১ ও মৌলভীবাজারে ৩৬৫ জন।
অপরদিকে, এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২৩২ জন। এর মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১২৯ ও মৌলভীবাজারে ১২ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিসাধিন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

