কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত।। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন
কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ৪র্থ খন্ড নয়াগ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বশির আহমদ (৫০) ও তার পুত্র এসএসসি পরীক্ষার্থী আরিফুল হক (১৭)। বশির আহমদ নয়াগ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।
এ ঘটনায় আব্দুল করিম নামে একজনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বাউরভাগ ৪র্থ খন্ড নয়াগ্রামে বশির আহমদের দখলকৃত প্রায় ৫৭ শতক ফসলী জমি নিয়ে প্রতিবেশি আব্দুল করিম গংদের বিরোধ চলছে। শনিবার ওই জমিতে পরিকল্পিতভাবে বশির আহমদের উপর হামলা চালায় আব্দুল করিম ও দুই পুত্র আবুল বাশার ও বাহার উদ্দিন। এসময় বশির আহমদকে রক্ষা করতে পুত্র আরিফুল হক এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বশির আহমদের স্ত্রীর দাবি প্রতিপক্ষের হামলায় বশির আহমদের মাথায় ও ডান হাতে গুরুতর জখম এবং আরিফুল হকের বাম হাত ও পায়ের মধ্যে গুরুতর জখম রয়েছে।
Related News
কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত।। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন
কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। শনিবারRead More
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কাছে গণদাবি পরিষদের স্মারকলিপি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্স-এর ফ্লাইট চালু এবং সিলেট-আখাউড়া রুটে ডুয়েল গেজেরRead More

