সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ (৫০) এক আবাসিক ছাত্র ইমনকে (১৫) বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৫ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী ভিকটিমের পিতা আব্দুল মজিদ। মামলা নং ৩/১১৮।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন সকালে শরীর ম্যাসেজ করানোর বাহানায় হাফিজি শাখার ওই আবাসিক ছাত্র ইমনকে নিজের রুমে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন প্রিন্সিপাল শিব্বির আহমদ। লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে রাখলেও, গত ৪ জুলাই সকালে আসামি পুনরায় ওই ছাত্রকে ডেকে নিয়ে অনৈতিক কাজের চেষ্টা চালায়। এ সময় ভিকটিমের ছোট ভাই (৯) রুমে প্রবেশ করলে আসামি তাকে ছেড়ে দেয়। পরে ভিকটিম কৌশলে বের হয়ে মোবাইল ফোনে তার পিতাকে বিষয়টি জানালে, পিতা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পুলিশে খবর দেন। জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেপ্তার করে। এই জঘন্য ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রিন্সিপালের শিব্বির আহমদের দৃষ্টান্তমূলক দাবিতে শুক্রবার বাদ জুমা পশ্চিম দর্শা কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন ডেকেছেন।
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

