মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন জোরালো ভূমিকা পালন করছে। আমরা শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে সদা সর্বদা উচ্চার রয়েছি। সুসন বঞ্চনা থেকে শ্রমিকদের বের করে আনতে কল্যাণমুখী পথ দেখানোর চেষ্টা করছি। আমরা মনে করি সকলেই এক একজন শ্রমজীবী মানুষ। শ্রমিকের ঘাম শুকাবার আগে তারা যেন ন্যায্যমজুরি পেয়ে যায়। আমরা রাজপথে সরকারের কাছে দাবি জানা। আমরা চেষ্টা করছি শ্রমজীবী মানুষদেরকে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবির পথে নিয়ে যেতে।
শুক্রবার (১২ জুন) রাতে সিলেট সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর আয়োজনে মোগলগাঁও এবং কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহরতলীর জাঙ্গাইল একটি কমিউনিটি সেন্টারে সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আহাদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান, অঞ্চল সহ-পরিচালক মাওলানা হাফেজ ফারুক আহমদ, সদর উপজেলা উপদেষ্টা মাওলানা ইসলাম উদ্দিন ও নাজির উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমেদ রাজু, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ,বসদর উপজেলা সহ-সভাপতি হাবিবুর রহমান বাদশা, পরিবহন ট্রেড ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান বতু, শ্রমিক নেতা আশরাফুল আলম ফাহাদ, রুহুল আমিন জগলু, নজমুল হক, জাকির আহমদ, আবু বকর, গোলাম রব্বানী প্রমুখ।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ কাওসার আহমদ লাহিন।
Related News
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More
সিলেটে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলায় শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী প্রদর্শনীRead More

