ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড ’ পেলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি মাহবুব আহমদ।
গত শনিবার রাজধানীর পুরানা পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র কর্মময় জীবন’শীর্ষক আলোচনা সভা এবং ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড ’ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ঢাবি প্রাণিবিদ্য বিভাগের প্রফেসর ডক্টর হামিদা খানম এবং চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গুণীজনদের হাতে ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড ’ তুলে দেওয়া হয়।
”ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক ২০২৬”-এ ভূষিত হয়ে সাংবাদিক মাহবুব আহমদ বলেন, এই অর্জন কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। তিনি সংগঠনটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সিলেট নগরীর একটিRead More

