Main Menu

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কাছে গণদাবি পরিষদের স্মারকলিপি ‎

‎‎সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্স-এর ফ্লাইট চালু এবং সিলেট-আখাউড়া রুটে ডুয়েল গেজের পরিবর্তে পূর্ণাঙ্গ ‘ডাবল রেললাইন’ নির্মাণের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির কাছে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটিরর নেতৃবৃন্দ।

‎শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে দেখা করে স্মারকলিপি প্রদান করা হয়।

‎স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্বের প্রায় ১৭০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনাকারী কাতার এয়ারওয়েজ এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় শক্তিশালী নেটওয়ার্ক থাকা সৌদি এয়ারলাইন্স যদি সিলেটে সরাসরি তাদের সেবা চালু করে, তবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৩০ লাখ প্রবাসী সিলেটিদের ভ্রমণ অত্যন্ত সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। এর মাধ্যমে প্রবাসী সিলেটবাসীরা দোহা বা জেদ্দা হয়ে ওমরাহ ও হজ পালন করার পাশাপাশি ইউরোপ, আমেরিকা ও কানাডায় আরও দ্রুত ও সহজে যাতায়াতের সুযোগ পাবেন।
‎​এতে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালে তৎকালীন সরকার ভারতের স্বার্থ রক্ষার্থে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে সিলেট-আখাউড়া রুটে ডাবল রেললাইনের পরিবর্তে ডুয়েল গেজ প্রকল্পের উদ্যোগ নিয়েছিল, যা চীনের অর্থায়ন না পাওয়ায় পরবর্তীতে স্থবির হয়ে পড়ে। সিলেটবাসীর অভিমত, ঢাকা-চট্টগ্রাম রুটের আদলে সিলেট-আখাউড়া রুটেও অবিলম্বে ‘ডাবল রেললাইন’ নির্মাণ করতে হবে। এর ফলে দুটি পৃথক ট্র্যাকে দ্রুতগতির বিরতিহীন ট্রেন চলাচল সম্ভব হবে এবং রাজধানী ঢাকার সাথে সিলেটের দ্রুত, নিরাপদ ও আধুনিক যোগাযোগ নিশ্চিত হবে।
‎এদিকে ওসমানী বিমানবন্দর মসজিদের দ্বিতীয় তলা দ্রুত সম্পন্ন করা জরুরি। এতে ওমরাহ পালনকারি মুসল্লীদের অনেক সুবিধা হবে। তারা এখানে এহরাম বাধার কাজ আদায় করতে পারবেন।

‎বিরোধীদলীয় নেতার সাথে আলাপ কাল নেতৃবৃন্দ আরও বলেন শমশেরনগর বিমানবন্দর চালু এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালুর ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

‎​নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান জনগুরুত্বপূর্ণ এই যৌক্তিক দাবি সংসদ ও সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে জোরদারভাবে উপস্থাপন করবেন। সিলেট বিভাগবাসী ও প্রবাসীদের এই দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎স্মারককিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম ফেনু, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ সেলু।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *