মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীক পেয়েছেন
সিলেটের ঐতিহ্যবাহী মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
আগামী ১৮ জুলাই সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
“ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা, মার্কেটের উন্নয়ন, সু-শাসন ও স্বচ্ছতা আনার লক্ষ্যে এবারের নির্বাচন খুবই গুরুত্ববহন করছে।
আজাদ রহমান একজন তরুন ব্যবসায়ী ও সমাজসেবী। দীর্ঘদিন যাবত সুনামের সহিত মদিনা মার্কেটে ব্যবসা পরিচালনা করে আসছেন। সমিতি এবং ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় তিনি ঝাঁপিয়ে পড়েন বা এগিয়ে আসেন। তার আন্তরিকতা ও পরিশ্রমের ফলেই সহযোদ্ধা ব্যবসায়ীরা সাধারণ সম্পাদকপদে নির্বাচনে প্রার্থী হবার জন্য তাকে উৎসাহিত করেছেন। তিনিও অঙ্গীকার নিয়ে এবার নির্বাচন করবেন মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পদে। তার ধারণা মার্কেটের ব্যবসায়ীরা তাকে সহযোগিতা করলে সমিতির সার্বিক উন্নয়ন কর্মকান্ডে তিনি আত্মনিয়োগ করবেন।
ডাব প্রতীক পেয়ে তিনি খুবই আনন্দিত, সময়োপযোগী একটি প্রতীক তিনি পেয়েছেন বলে মন্তব্য করে।
আগামী ১৮ জুলাই নির্বাচনে ডাব প্রতীকে সকল ভোটারদের ভোট, সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেছেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

