চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিজ পাড়ায় মতবিনিময় সভা
সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, কালারুকা পঞ্চগ্রাম যুব উন্নয়ন সংস্থার সভাপতি সিরাজুল ইসলামের সমর্থনে রোববার (১৯ জুলাই) রাতে ৪ নং ওয়ার্ডের নিজ পাড়ার মানুষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট মুরব্বি আব্দুল হক কোম্পানির সভাপতিত্বে ও নাজির আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার কমর আলী, প্রার্থীর পিতা সাবেক মেম্বার জমির আলী, বাবুল আহমদ, সাইফুদ্দিন সুমন, আব্দুল কালাম, নাহিদ মিয়া, সুরুজ মিয়া, হেলাল মিয়া, ফজল আলী, সুমন মিয়া, মাহফুজ আহমদ প্রমুখ।
সভায় ১ নং জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য পাড়ার ছোট বড় সবাই সমর্থন করেন এবং ধাপে ধাপে নিজ ওয়ার্ড এবং ইউনিয়নের মানুষের মিটিং এর মাধ্যমে সমর্থন নিয়ে নির্বাচনী কাজ শুরু করার আহবান জানান। এদিকে পাড়া- মহল্লার মানুষের অকুন্ট সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি দির্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে মানুষের কল্যাণে কাজ করে আসছি। চেয়ারম্যান হইবা না হই মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে যাবো। আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন প্রকৃতভাবে মানুষের সেবা করতে পারি।
Related News
বৃহত্তর টুকের বাজার এলাকবাসীর উদ্যোগে ৩য় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
বৃহত্তর টুকের বাজার এলাকাবাসীর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩য় নৌকা বাইচ প্রতিযোগিতা।Read More
সিলেটের জেলা প্রশাসকের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
সিলেট নগরবাসীর গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছেRead More

