চলে গেলেন অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম আর নেই।
ছয় দিন হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করে মঙ্গলবার ভোররাত ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।
এর আগে গত বুধবার শারীরিক নানা অসুস্থতা নিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হন ডা. মীর মাহবুবুল আলম। শারীরিক অবস্থার অবনতি হলে সেই রাতেই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
চিকিৎসকরা বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন না।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই বিষয়টি নিশ্চিত করে জানান, কিছু উপসর্গ থাকলেও ডা. মীর মাহবুবুল আলম করোনা আক্রান্ত ছিলেন না।
চারবার তার নমুনা পরীক্ষা করার পরেও তার ফল নেগেটিভ এসেছিল।
গত বুধবার প্রথমে কাশি ও শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়।
আজ বেলা ১২টার দিকে পারিবারিকভাবে সিলেট নগরীর মাণিক পীর (রহ.) কবরস্থানে তাকে দাফন করা হয়।
Related News
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহ বিভিন্ন মহলের শোক
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চমক আলীর সহধর্মিনীর দাফন সম্পন্ন।। মির্জা ফখরুলসহRead More
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
বাংলাদেশের আপসহীন নেত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবারRead More

