Main Menu

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সদরে শহীদ ওয়াসিম ও মুস্তাকের কবর যিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ ‎

‎​কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোঃ ওয়াসিম আহমদ ও টুকের বাজারের গৌরীপুরে শহীদ মুস্তাক আহমদের কবর যিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
‎​কবর যিয়ারতকালে নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
‎​এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সেক্রেটারী আল ইমরান, সহকারী সেক্রেটারী আমিনুর রহমান ও জৈন উদ্দিন।
‎​এছাড়াও উপস্থিত ছিলেন কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ।
‎​অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক শিবির নেতা কাওসার আহমদ লাহিন, কান্দিগাঁও ইউনিয়ন ইউনিয়ন আমীর আব্দুস সামাদ, নায়েবে আমীর মখলিসুর রহমান ইমরান, সেক্রেটারী আব্দুল কাইয়ুম, মাওলানা আবদুল হাফিজ মাসুদ, মোগলগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর নুরুল আমীন এবং মাওলানা আব্দুল মুকিত, ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, শহীদ ওয়াসিমের পিতা কনর মিয়া ও চাচাতো ভাই আরব আলীসহ স্থানীয় জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনতা।
‎​যিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ বলেন, দেশের জন্য এই বীর শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।







Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *