মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভার মেডেল অর্জন করায় মারিয়া মেহজাবিন মাওয়া ও রেসিকা ধরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৬নং সড়ক পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে কৃতী এই দুই অ্যাথলেটকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শনিবার (১৩ জুন) রাতে সমিতির কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ৬নং সড়ক পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাহেদ আহমেদ টিপু, সাধারণ সম্পাদক প্রদীপ ধর রনটু, এবং অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, টেকসই বাংলাদেশ গড়ে তোলার দৃঢ়Read More
কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত।। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন
কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। শনিবারRead More

