ছাতকে চোরাই গরুসহ আটক ৩
সুনামগঞ্জের ছাতক বাজার থেকে একটি গরু চুরি করে পিকআপ ভ্যানে পালানোর সময় ভ্যান চালকসহ দুই গরুচোরকে আটক করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাতক বাজার হাইস্কুল মার্কেট সংলগ্ন এলাকা থেকে চোরাই গরুসহ তাদের আটক করা হয়।
জানা যায়, বাগবাড়ী এলাকার মিলাদ হোসেনের একটি গাভী গরু দিন-দুপুরে চুরি করে পিকআপ ভ্যানে তুলে পালিয়ে যাওয়ার সময় জনতা তাদের আটক করে। খবর পেয়ে ছাতক থানার এসআই ইয়াসিন মিয়া, এসআই আতিকুল আলম, পিএসআই এমদাদুল হক ফোর্সসহ স্থানীয় জনতার সহায়তায় চোরদের আটক করে থানায় নিয়ে যান।
আটককৃত রিপন মিয়া (২৪) উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা লালপুল এলাকার হাদিছ আলীর পুত্র, সজিব মিয়া (২৪) দক্ষিণ সুরমা থানার জালালপুর এলাকার মৃত রফিক মিয়ার পুত্র ও গাড়িচালক জাহাঙ্গীর আলম (৩৫) দোয়ারাবাজার উপজেলার নোয়াগাঁও গ্রামের বোরহান উদ্দিনের পুত্র।
ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

