প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ, জালালাবাদ থানায় জিডি
সিলেটের জালালাবাদ থানায় প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন বেদানা বেগম নামে এক নারী।
জিডি সূত্রে জানা যায়, সিলেটের কান্দিগাঁও ইউনিয়নের দিঘিরপার এলাকার বাসিন্দা বেদানা বেগম গত ১৮ মে জালালাবাদ থানায় জিডি নং-১০৯৪ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তিলকপুর এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া, তার পিতা আহমদ আলী এবং সেলিম আহমেদের বিরুদ্ধে তার ছোট ছেলে রুমান আহমদ সুমনকে সৌদি আরবে পাঠানোর কথা বলে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, এর আগে বাচ্চু মিয়া তার বড় ছেলে ইমন আহমদকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। সেই সূত্র ধরে ছোট ছেলেকেও বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নগদ অর্থ গ্রহণ করেন অভিযুক্তরা। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও রুমান আহমদ সুমনকে বিদেশে পাঠানো হয়নি এবং টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করা হয়।
জিডিতে আরও বলা হয়, গত ১৬ মে দুপুরে বেদানা বেগম অভিযুক্তদের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে তারা অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেন। একই সঙ্গে বেশি চাপ প্রয়োগ করলে সৌদি আরবে থাকা তার বড় ছেলে ইমন আহমদকে চাকরি থেকে বের করে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে বেদানা বেগম ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জালালাবাদ থানার প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী বেদানা বেগম।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

