জৈন্তাপুর থেকে ৪৪৫ পিস ইয়াবাসহ যুবক আটক
সিলেটের জৈন্তাপুর থেকে ৪৪৫ পিস ইয়াবাসহ সেলিম আহমদ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৭ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবির একটি টিমউপজেলার মোকামবাড়ি আলুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে মোকামবাড়ি আলুবাগান এলাকার আব্দুল মোত্তালিবের ছেলে।
এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের পরিকল্পনা ও নির্দেশনায় সিলেট জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর থেকে ৪৪৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিবি।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

