সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাথে বিয়ানীবাজার উপজেলা কমিটির মতবিনিময় গোলাপগঞ্জ থানার মত বিয়ানীবাজার থানায়ও প্রবাসী হেল্প ডেক্স চালু করা হোক, গণদাবি পরিষদ
সিলেট বিভাগ গণনা দাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, গোলাপগঞ্জ থানার মত বিয়ানীবাজার থানায়ও প্রবাসী হেল্প ডেক্স চালু করা হোক। তিনি বলেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। কারণ প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ থানায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য হেল্প ডেক্স চালু করেছেন। তিনি বলেন গোলাপগঞ্জের পাশাপাশি বিয়ানীবাজার থানায়ও হেল্প ডেক্স চালু করা হোক। তাহলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের সহযোগিতা হবে। সুতরাং এ বিষয়টি গুরুত্ব সহকারে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর সমবায় ভবনস্থ কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক এম রহমান ফারুক এর সঞ্চালনায়
মতবিনিময় সভার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ মখলেসুর রহমান, বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান আতাই, সাধারণ সম্পাদক জামাল আহমদ তালুকদার, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা কমিটির কার্যালয় উদ্বোধন ও বিয়ানীবাজার উপজেলার অন্যন্য দাবি-দাওয়া নিয়ে একটি সভার সিদ্ধান্ত হয়।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাথে বিয়ানীবাজার উপজেলা কমিটির মতবিনিময় গোলাপগঞ্জ থানার মত বিয়ানীবাজার থানায়ও প্রবাসী হেল্প ডেক্স চালু করা হোক, গণদাবি পরিষদ
সিলেট বিভাগ গণনা দাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, গোলাপগঞ্জ থানারRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদে নতুন নেতৃত্বের যোগদান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যোগদান করেছেন সিনিয়র সহ সভাপতি ড. প্রিন্সিপাল এম শহিদুলRead More

