সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখা’র নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত ফ্রান্স শাখার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আজাদ মিয়া-কে আহ্বায়ক এবং আব্দুল মোমিত (রোমেল)-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
যুগ্ম আহ্বায়ক: মনোয়ার হোসেন (মোজাহিদ), মোঃ তাজ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ এবং তৌফিকুল ইসলাম।
সদস্য: বদরুল বিন আফরোজ, আনসারী মোহাম্মদ আজাদ এবং জিল্লুর রহমান।
এদিকে ফ্রান্সের এই নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম এবং সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন।
একই সাথে পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক সানি আহমদ সুমন, নিউইয়র্ক শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এক অভিনন্দন বার্তা প্রদান করেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন,
এই আহবায়ক কমিটি কিছু দিনের মধ্যে ব্যাপক প্রচার- প্রচারণার মাধ্যমে একটি সাধারণ সভা আহবান করে পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠন করার মধ্যদিয়ে সিলেট বিভাগসহ ফ্রান্সে বসবাসরত সিলেটিদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
সিলেট বিভাগের প্রবাসীদের স্বাতন্ত্র্য ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করা সহজ হবে। প্রবাসীরা সংগঠনের নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ অধিকার আদায়ে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখবেন।” তিনি প্রবাসীদের দীর্ঘদিনের দাবি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দররে কুয়েত, কাতার ও সৌদি আরবের মত এয়ারলাইন্সকে আসার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। অধ্যাপক এম শফিকুর রহমান ফ্রান্সেসহ সকল শাখা নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতা কামনা করেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
জাঙ্গাইলে প্রবাসী কল্যাণ পরিষদের সম্মেলন ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের প্রবাসীদের সংগঠন জাঙ্গাইল প্রবাসী কল্যাণ পরিষদ-এর নবনির্বাচিত কার্যকরীRead More

