সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটি থেকে কয়েকজনকে বহিষ্কার
সিলেট বিভাগ গণদবি পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগের দেশ-বিদেশে অবস্থানরত সকল নাগরিক ও বিদেশে গঠিত কমিটির সকল নেতৃবৃন্দের অবগতির জন্য জানানো আর যাচ্ছে যে সিলেট বিভাগ গণতাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির কতিপয় সদস্য গণদাবি পরিষদের সাংগঠনিক কর্মকান্ডে বিভিন্নভাবে অনৈতিক কাজে লিপ্ত ও গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদ পদবী টাকার বিনিময়ে দানসহ নানা ধরনের অন্যায় কাজে জড়িত থাকার কারণে কেন্দ্র কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বেশ কয়েকবার মৌখিক ভাবে এসব কার্যকলাপ থেকে সরে আসার অনুরোধ করেন তারপরও তারা এসব কাজ থেকে বিরত না থেকে বরঞ্চ সভাপতিরবিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করতে থাকে। অসৎ উদ্দেশ্যে তাদের এসব সংগঠন বিরোধী কার্যক্রম অব্যাহত থাকায় পরিষদের সুনাম রক্ষার্থে নিম্নলিখিত ব্যক্তিদেরকে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সদস্য পদ সহ, সকল পদপদবী থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন ১. মুসলেহ উদ্দিন, ২. মনোরঞ্জন তালুকদার, ৩. শ্যামল চৌধুরী, ৪. শফিকুর রহমান, ৫. আমিরুল ইসলাম চৌধুরী হিয়া, ৬. রুহুল রুহুল ইসলাম মিঠু ও ৭ ইউসুফ সেলু।
এখন থেকে তারা সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ কোন কমিটির সদস্য নন। ইতোপূর্বে কারণে- বিনা কারণে কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্করকে ইতোপূর্বে তাহার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিলেট বিভাগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সদস্য পদ সহ বহিষ্কার করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নুরুল আমিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এমতাবস্থায় বহিষ্কারকৃত ব্যক্তিদের সাথে কেহ কোন প্রকার লেনদেন করলে বা কোন প্রকার অসামাজিক কার্যকলাপে জড়িত হলে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কোন অবস্থাতেই দায়ী থাকবে না। সিলেট বিভাগ গণদাবি পরিষদ দীর্ঘ ৪০ বছর যাবৎ অত্যান্ত সুনামের সাথে সিলেট বিভাগের দাবি দাওয়া আদায়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সিলেট বিভাগ গণদাবি পরিষদ কোন ব্যক্তির বা ব্যক্তি স্বার্থে ব্যবহার করার গঠন নহে, তাই এই ব্যাপারে সকলকে সচেতন থাকার জন্য সকল নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হলো এবং সিলেট বিভাগ গণদাবি পরিষদ জন্মলগ্ন থেকে ৫৩ সমবায় ভবন ২য় তলা পুরনলেন জিন্দাবাজার সিলেটে কার্যালয় চালিয়ে যাচ্ছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটি থেকে কয়েকজনকে বহিষ্কার
সিলেট বিভাগ গণদবি পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগেরRead More
মীমাংসিত বিষয় নিয়ে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কর্মবিরতির হুমকি অযৌক্তিক: সিলেট এস এম এস নেতৃবৃন্দ
মীমাংসিত বিষয় নিয়ে গত ১৫ অক্টোবর সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভায়Read More

