Main Menu

ওসমানী বিমানবন্দরে প্রবাসী সহায়তা ডেক্স চালু করা হউক,গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা ‎

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম ও সাধারণা সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন এবং হাবিবুর রহমান কুরেশী এক যুক্ত বিবৃতিতে অনতিবিলম্বে টার্কিজ এয়ারলাইন্স সহ কুয়েত কাতার এর মত বিশ্বসেরা কয়েকটি এয়ারলাইন্সকে অতি দ্রুত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আসার সুযোগ করে দেয়ার দাবি জানিয়েছেন। বিশেষ করে সিলেট বিভাগের প্রায় ৩০/ ৩৫ লক্ষ প্রবাসী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারে আগ্রহী। এই বিমানবন্দর পুরোদমে চালু হলে বিশেষ করে প্রবাসীদের নতুন প্রজন্ম নিজ মাতৃভূমিতে আসার আগ্রহ প্রকাশ করতে এতে করে তারা বেশি বেশি করে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করবে। বিমানবন্দরের টার্মিনালের কাজ দিনরাত করে ২০২৭ সালের মধ্যে চালুর জোর দাবি জানানো হয়। তাদের এই বিবৃতির প্রতি একাত্মতা ঘোষণা করে গণদাবি পরিষদ পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সানি আহমদ সুমন এবং ফ্রান্স শাখার আহবায়ক আজাদ মিয়া ও সদস্য সচিব আব্দুল মোমিত রুমেল বলেন, আমাদের সিলেটের কৃতি সন্তান প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসী বান্ধব। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন মাননীয় মন্ত্রী নিজ উদ্যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সার্বিক সহযোগিতার জন্য একটি প্রবাসী হেল্প ডেক্স চালু করে প্রবাসীদের যাত্রাকে আরও সহজ করে দেবেন। বিবৃতিদাতাগণ বলেন মাননীয় মন্ত্রী মহোদয় যদি মনে করেন তাহলে তিনি সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাহায্য সহযোগিতা নিতে পারেন। বিবৃতিদাতাগণ আশাবাদ ব্যক্ত করে বলেন মন্ত্রী মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের দাবির গুরুত্ব অনুধাবন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
‎
‎






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *