শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার বিকেল ৩টায় আলুতল গ্যাস প্লান্ট (অক্সি) গেইট সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল।
সমাবেশে বক্তারা বলেন, ১৪২ জন নিরাপত্তা কর্মীর হঠাৎ চাকুরিচ্যুতির ফলে তাদের পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ বিষয়ে ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মহোদয়ের নিকট লিখিত দাবি জানানো হয়েছে। বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রীদের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন— মহানগর তাঁতী দলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ইসলামপুর বাজারের ব্যবসায়ী আব্দুল মালেক, রেনেসা যুব সংঘের সভাপতি রেজাউল ইসলাম রনি, বাঘমারা আলোর দিশারি যুব সংঘের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সূর্য সংঘের সাংগঠনিক সম্পাদক আবু হানিফা, ৩৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. টুনু মিয়া, বিশিষ্ট মুরব্বি মো. সাদিক মিয়া, শ্রমিক দল নেতা মাসুক মিয়া, সমাজসেবক সাদিকুর রহমান, আব্দুল কাদির এবং ইজ্জাদ আহমদ প্রমুখ।
চাকুরিচ্যুত নিরাপত্তা কর্মীদের পক্ষে সমাবেশে বক্তব্য দেন— নির্মলেন্দু দেব, মো. আলাউদ্দিন, ফারুক আহমদ, মো. আব্দুল মালেক, মো. আবুল কালাম ও মো. জাইরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতি প্রত্যাহার করে তাদেরকে দ্রুত পুনর্বহাল করার জোর দাবি জানান। অন্যথায় প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
Related News
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More

