Main Menu

সিলেট বিভাগ গণদাবি পরিষদে নতুন নেতৃত্বের যোগদান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটিতে যোগদান করেছেন সিনিয়র সহ সভাপতি ড. প্রিন্সিপাল এম শহিদুল ইসলাম এডভোকেট ও সদস্য এম এ আলী জালালাবাদী।

অন্যদিকে, সংগঠনটির সহযোগী সংগঠন সিলেট গণদাবি যুব পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিকুর রহমান আফিক।

এ বিষয়ে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেন, “সিলেট বিভাগের মানুষের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে গণদাবি পরিষদ কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্বের যোগদানের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, সিলেট বিভাগের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সিলেট বিভাগের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *