সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পর এলাকায় থমথমে অবস্থা ও উত্তেজনা বিরাজ করছে। এরই সুযোগ নিয়ে প্রতিপক্ষ একদল লোক ওই মামলার আসামিদের বাড়ির গাছপালা কেটে সাবার করার পাশাপাশি অবৈধভাবে তাদের দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের জের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত পরিবারের পুরুষ ও নিরপরাধ সদস্যরা বর্তমানে বাড়িঘর ছেড়ে পলাতক রয়েছেন। এই নির্জনতার সুযোগ নিয়ে প্রতিপক্ষের লোকজন আসামিদের বসতবাড়ির ফলদ ও বনজ গাছপালা কেটে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বাদিপক্ষ বিবাদীর সীমানা প্রাচীর (ওয়াল) দেওয়া দোকান ঘর দখল করে তার ছাদে টিন দেওয়ার কাজ চালাচ্ছে বলেও জানা গেছে।
এলাকার সচেতন বাসিন্দারা জানান, যেকোনো অপরাধের দায় নির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তির ওপরই বর্তায়, পুরো পরিবারের ওপর নয়। কিন্তু বাড়ির নিরীহ মানুষজন আত্মগোপনে থাকার সুযোগে এভাবে সহায়-সম্পত্তির ওপর ক্ষয়ক্ষতি ও দখলদারিত্ব চালানো সম্পূর্ণ বেআইনি।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অবৈধভাবে গাছপালা কাটা বন্ধ করা, ঘরবাড়ি-দোকান দখল রোধ করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

