সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, প্রাণনাশ এবং একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন। এ ঘটনায় ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সিলেটের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এ আবেদন প্রদান করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০০ সালে ইসলামি শরিয়ত মোতাবেক জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ির সুন্দর আলীর মেয়ে জাহেনারা বেগমের সঙ্গে তাঁর চাচাতো ভাই রাশেদুল ইসলাম রাশেদের বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর জাহেনারা বেগম দীর্ঘদিন প্রবাসে থেকে তাঁর কষ্টার্জিত সমস্ত টাকা স্বামী রাশেদুলের হাতে তুলে দেন। কথা ছিল সেই টাকায় যৌথভাবে জমি কিনে বসতঘর তৈরি করা হবে। তবে অভিযোগ রয়েছে, স্বামী রাশেদুল প্রবাসের টাকা আত্মসাৎ করে বিভিন্ন স্থানে পরকীয়া ও একাধিক বিয়েতে জড়িয়ে পড়েন।
প্রথম স্ত্রী জাহেনারা এর প্রতিবাদ করলে এবং তাঁর ও সন্তানদের ভরণপোষণ ও প্রবাসের জমানো টাকা ফেরত চাইলে স্বামী ও তাঁর পরিবারের লোকজন তাঁকে অমানবিক নির্যাতন শুরু করে। এমনকি এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও স্বামী রাশেদুল তা অমান্য করেন।
হামলা ও মিথ্যা মামলার হয়রানি:
জাহেনারা বেগমের অভিযোগ, গত ০৮/১২/২০২৫ তারিখে স্বামী রাশেদুল ও তাঁর ভাই লাভুলুসহ অন্যান্যরা তাঁর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারাত্মক আহত করেন। এ ঘটনায় তিনি মানবাধিকার সংস্থায় ও পরবর্তীতে থানায় আইনি পদক্ষেপ নিতে চাইলে স্বামী রাশেদুল আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
ভুক্তভোগী নারীর দাবি, স্থানীয় প্রভাবশালী মহলের সহায়তায় এবং পুলিশকে প্রভাবিত করে তাঁর ও তাঁর আত্মীয়স্বজনের বিরুদ্ধে একাধিক মিথ্যা, কাল্পনিক ও মানহানিকর মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আদালতে নিয়মিত হাজিরা দেওয়া এবং মিথ্যা মামলার জালে জড়িয়ে বর্তমানে তিন সন্তান নিয়ে চরম মানবেতর ও নিরাপত্তাহীন জীবনযাপন করছেন এই নির্যাতিত নারী।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা:
এ বিষয়ে নিরপরাধ জাহেনারা বেগম ও তাঁর সন্তানদের জীবন রক্ষার্থে, মিথ্যা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত এবং স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Related News
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More

