বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতার সবার জন্য, সবসময়, সর্বত্র”- এই মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সেমিনারে বেতারের কর্মসূচি ও সংবাদ পরিবেশনের মান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে মিরের ময়দানস্থ বেতার ভবন সভা কক্ষে সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) শাহনাজ বেগম। তিনি বলেন, “বেতার এখন শুধুমাত্র ঐতিহ্যের প্রতীক নয়, এটি জনগণের আস্থার প্ল্যাটফর্ম। অনুষ্ঠান নির্মাণে গুণগত মান রক্ষা ও সময়োপযোগী বিষয় নির্বাচনে সবাইকে আরও সচেতন হতে হবে।” প্রধান অতিথি বেতারের নিউ মিডিয়ার প্রতি গুরুত্ব প্রদানসহ আরও গুরুত্বপূর্ণ পরামর্শ ও উপদেশ প্রদান করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মনিটরিং পরিদপ্তর পরিচালক তানিয়া নাজনীন, উপ-পরিচালক মাহফুজুল হক।
এছাড়াও বেতার সিলেট কেন্দ্রের তিন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিসRead More
Unity Travels Group-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের পর্যটন ও ট্রাভেল সেক্টরে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে Unity TravelsRead More

