মোগলগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার (৩ জুন) রাতে স্থানীয় হাউসা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামায়াত মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, আমীর, সদর উপজেলা জামায়াতের নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা মেম্বার, সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন শফিকুর রহমান বতু, আলাউদ্দিন মানিক, লোকমান হোসেন মাজিদ এবং মিজানুর রহমান।
এর আগে, মাওলানা আব্দুল হাইয়ের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা ইমাম উদ্দিন ও মুজাহিদুল ইসলাম।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মোগলগাঁও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ঈদ পরবর্তী সময়ে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
Related News
টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
টিএসএম ট্রাভেলসের উদ্যোগে টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের ব্যবস্থাপনায় অক্টোবর ও নভেম্বর মাসের উমরাহ কাফেলারRead More
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায়Read More

