Main Menu

সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত ‎ ‎​

সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এক বিশেষ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

‎​”বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর অধীনে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির বাস্তবায়ন করছে সিলেট সদর উপজেলা প্রশাসন।

‎উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ এর  সভাপতিত্বে ও সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলা সমন্বয়কারী এডভোকেট গীতা রানী মোদক এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল আহাদ, সমাজসেবা অফিসার নুসরাত এ এলাহী, মহিলা বিষয়ক অফিসার শামসুন্নাহার, এভাব বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার, সাংবাদিক এম রহমান ফারুক, এফআইভিডিবি সমন্বয়কারী মো. আজিম উদ্দিন, ব্রাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখছে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের সমন্বিত প্রয়াসই পারে সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালত সম্পর্কে পূর্ণ সচেতনতা তৈরি করতে।
‎​কর্মশালায় তিনি উল্লেখ করেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে ছোটখাটো বিরোধের জন্য জেলা আদালত বা পুলিশের দ্বারস্থ না হয়ে নিজ এলাকাতেই সহজে ও দ্রুত আইনি প্রতিকার পান, তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একসঙ্গে কাজ করলে সচেতনতা বৃদ্ধি এবং আইনি সেবা প্রদান আরও গতিশীল হবে।
‎কর্মশালায় ​উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার (NGO) প্রতিনিধিরা উক্ত কর্মশালায় উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরিকল্পনা পেশ করেন।
‎উল্লেখ্য, পূর্বের অপেক্ষামান ছিল ১২টি মামলা, জানুয়ারী  থেকে মে পর্যন্ত গ্রহণ হয়েছে ৬৯ টি মামলা, মোট ৮১টি  মামলা,  এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭১ টি মামলা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *