Main Menu

জাঙ্গাইল গ্রামে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ‎

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন জাঙ্গাইল গ্রামের বাসিন্দা নিরীহ ফারুক আহমদ পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। এতে তেমুখিস্থ আবু বকর মাদ্রাসার এক ছাত্রসহ গুরুতর আহত রুবেল, নাইম ও তুহিন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎জানা যায় গত ৯ মে বিকেল আনুমানিক ৪ টার দিকে জাঙ্গাইল এলাকার নিরীহ পরিবারের এই সদস্যদের উপর নির্মম হামলার হামলার ঘটনাটি ঘটে।

‎তারই প্রতিবাদে মঙ্গলবার (১২ মে) বিকেল ৪ টায় জাঙ্গাইল পয়েন্টে এলাকাবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

‎গ্রামের বিশিষ্ট মুরব্বি আমজাদ আলীর সভাপতিত্বে ও যুবনেতা আমিরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী শাহজাহান আহমদ জুয়েল, আলী আহমদ, মনসুর আহমদ, জসিম উদ্দিন, আবুল কালাম, সিরাজ উদ্দিন, জিএম সুমন, রহমত আলী, বিরাই মিয়া, শিব্বির আহমদ, সিরাজুল ইসলাম, হাসান আলী, রফিক উদ্দিন, বাদশা মিয়া, রফিক আহমেদ, শাহাবুদ্দিন, নিজাম উদ্দিন, মুক্তার আলী, এহিয়া আহমদ, আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন, আতাউর রহমান, জাবেদ আহমদ, আব্দুর রাজ্জাক।

‎উপস্থিত থেকে ঘটনার বর্ণনা দেন বাদী ফারুক আহমদ ও তার ভাই বাহাউদ্দিন।

‎মানববন্ধনে ঘটনার সাথে জড়িত আলীম, আনোয়ার, দিলওয়ার, মোস্তফা ও শহীদ এর দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। তারা জানান এ ব্যাপারে জালালাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়ে বিবাদীদেরকে আইনের আওতায় আনার আহ্বানও জানান তারা। দুষ্কৃতকারী পরিবারের কারনে এলাকার পরিবেশন বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *