সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিলেট -তামাবিল মহাসড়কের জৈন্তাপুর দরবস্ত শ্রীখেল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তার নাম রোমান আহমদ (২৮)। তিনি বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মুহিবুর রহমানের ছেলে।
মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ( ১২ নভেম্বর ) বিকেল ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে দুপুর দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রীখেল এলাকায় লেগুনা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন লেগুনা যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লেগুনা উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যান।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

