দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।
জানাযায়, সিলেটগামী একটি বাস ও দক্ষিণ সুরমার মোগলাবাজারমুখী একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।
নিহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের হাসামপুর গ্রামের সুদীপ দেব ও ছব্দলপুর গ্রামের মান্না।
মোগলাবাজার থানার ওসি শাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

