২০১৮-১৯ বর্ষের শাবি শিক্ষার্থীর আত্মহত্যা
শাবি সংবাদদাতাঃ লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে মায়ের সাথে রাগারাগির জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তোরাবি বিনতে হক নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ছিলো। তার বাড়ি নেত্রকোনা জেলার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামে।
বৃহস্পতিবার নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, লেখাপড়া সংক্রান্ত বিষয় নিয়ে তার মায়ের সাথে রাগারাগির জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটে বলে অপমৃত্যুর মামলার লিখিততে তার পিতা উল্লেখ করেন। আমরা মেয়েটির ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

