টুকেরবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সরকারি চাল বিতরণ
মহামারী করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্ঠায় সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ২৫০ জন দরিদ্র পরিবার ও ১৫ জন অটোরিক্সা শ্রমিকদের মাঝে ১০ কেজি হারে সরকারি চাল বিতরণ করা হয়েছে।
২৩ এপ্রিল বুধবার দুপুর ১২টার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ট্যাগ অফিসার) গোলাম রব্বানী মজুমদার, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার আব্দুশ শুকুর, পররাষ্ট্রমন্ত্রীর ব্যাক্তিগত সহকারি মোঃ আবুল হোসেন, ইউপি সচিব বিমান কান্ত দেব, ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক, সাবেক মেম্বার নূর ইসলাম, ব্যাবসায়ী মোঃ আব্দুল্লাহ।
চাল বিতরণের পূর্বে চেয়ারমান শহীদ আহমদ বলেন, সরকারি ত্রাণ যখনই আমাদের হাতে আসছে সাথে সাথেই তালিকা অনুযায়ী সঠিক ভাবে মানুষের মধ্যে বিতরণ করছি। দুর্যোগময় সময়ে আশারাখী কেহ বঞ্চিত হবেন না। তিনি আরোও বলেন, স্যোসাল মিডিয়া বা ফেইসবুকে অনেকেই অনেক কিছু লিখে আমার আহবান জেনে শুনে ও ভালোভাবে বুঝে সঠিক কথা লিখবেন। টুকেরবাজার ইউনিয়নে দুর্নীতির পশ্রয় নেই।
৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালেক বলেন, বিগত দিনে ফেইসবুকে অনেকেই মন্তব্য করেছেন সরকারি ত্রাণ আমার ব্যক্তিগত ত্রাণ বলে বিতরণ করছি। এটা আসলে সত্য নয়। বিগত দিনে আমার ব্যক্তিগত পক্ষথেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আর আজকের চাল সরকারি চাল বিতরণ করা হলে। পরবর্তীতে যা আসবে তা বরাবরের মতই সঠিক ভাবে বিতরণ করা হবে।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

