জাতীয় নিরাপদ খাদ্য দিবসে সিলেটে র্যালি ও সভা
আজ ২ ফেব্রুয়ারি (রবিবার) ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০’। দিবসটি উপলক্ষে ‘সবাই মিলে হাত মিলাই- নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ প্রতিপাদ্যে আজ সিলেটে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও সিলেট জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ব্যপস্থানপায় একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নগরীর কোর্ট পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আমাদের সবাইকেও নিজ নিজ অবস্থান থেকে নিপাদ খাদ্যের জন্য কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, খাদ্যে ভেজাল মিশালে আইন অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং আগামীতেও করবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মনোজ কান্তি দাস চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাহাদ জুবায়ের, এসএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নির্মেলেন্দু চক্রবর্তী, বিশিষ্ট কলমিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

