আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহানগর আ.লীগের কর্মসূচি
প্রতিবছরের মতো এবারও ২১শে ফেব্রুয়ারিকে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামীলীগ।
কর্মসূচীর মধ্যে রয়েছে ঐ দিন সকাল সাড়ে ৭টায় এক র্যালী সিটি কর্পোরেশনের সম্মুখস্থ কামরান চত্বর থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন। বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের নীচতলায় সকল শহীদদের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল।
প্রতিটি ওয়ার্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্মন্ধে প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডে বসবাসকারী মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে।
উপরোক্ত সকল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
Related News
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সদরে শহীদ ওয়াসিম ও মুস্তাকের কবর যিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোঃ ওয়াসিমRead More
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩Read More

