সিলেট বেতারের নতুন আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। গত বুধবার (৩ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করেন। এই দায়িত্ব গ্রহণকালে বেতারের বিভিন্ন স্তরের কর্মকর্তা কলা কুশলী বেতার ভবনের তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। তিনি সদ্য পদোন্নতি পেয়ে পরিচালক পদে বদলি হওয়ায় মোঃ ফখরুল আলমের স্থলাভিষিক্ত হলেন।
আব্দুল্লাহ মোহাম্মদ তারিক ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মকর্তা হিসেবে সিলেট বেতারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট কেন্দ্রে উপ-আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বদলি হয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রমে আঞ্চলিক পরিচালক হিসেবে যোগদান করেন। সেখান থেকে বদলি হয়ে তিনি সিলেট কেন্দ্রে যোগদান করলেন। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল্লাহ মোহাম্মদ তারিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সিলেট নগরীর একটিRead More

