এমসি কলেজে ধর্ষণ মামলার আসামি রবিউল ও রনি হবিগঞ্জে গ্রেফতার
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলার আসামি মাহবুবুর রহমান রনি ও রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রনিকে গ্রেফতার করে র্যাব এবং নবীগঞ্জ থেকে রবিউলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতাকৃত মাহবুবুর রহমান রনি হবিগঞ্জ সদর থানার বাগুনীপাড়ার শাহ মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে ও রবিউল ইসলাম সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বড়নগদীপুর (জাগদল) গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রনিকে গ্রেফতারের বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ধর্ষণ মামলার আসামি রবিউলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

