পারাইরচকে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক: শহরতলীর দক্ষিণ সুরমার পারাইরচকে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দাদি ও নাতি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, নিহতরা হচ্ছেন, দক্ষিণ সুরমার দাউদপুর গাংপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত (৭) ও তার দাদি বিবিজান (৬৫)।
পুলিশ বাসটিকে জব্দ করেছে এবং লাশ মর্গে পাঠিয়েছে। এসএমপির মোগলাবাজার থানার ওসি ছাহাবুল হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস তাদেরকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা বাসটি আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

