Main Menu

admin

 

টুকেরবাজার নিজ ওয়ার্ডের ৪ টি কলোনীতে আব্দুল মালেক মেম্বারের ত্রাণ বিতরণ

সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়নের নিজ ওয়ার্ডে ৪ টি কলোনীতে কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার্রমহী ৭ এপ্রিল মঙ্গলবার মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক মেম্বারের ব্যক্তিগত উদ্যোগে চাল-ডাল, ওরস্যালাইন ও প্যারাসিটামল ট্যাবলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন টুকেরবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্টার হাফিজ জুনেদ আহমদ, আজাদ আহমদ, শাহিন আলম , বদর মিয়া, ফয়েজ আহমদ, নুরুল আমিন, রাব্বী আহমদ, শারিয়ান আহমদ জয় প্রমূখ।


বিশ্বনবীর মিম্বর থেকে করোনা বিষয়ে শাইখ সুদাইসের উপদেশ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন সবার মাঝে এক মহা আতঙ্ক ও আশংকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে শুরু থেকেই মুসলমানদের প্রধান দুই মসজিদে সাধারন মুসল্লিদের অংশগ্রহণ সীমিত করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) মক্কা ও মদিনা বিষয়ক অধিদফতরের প্রেসিডেন্ট ও মসজিদুল হারামের খতিব শাইখ ড. আব্দুর রহমান সুদাইস মদিনার মসজিদে নববীতে এশার নামাজের ইমামতি করেন। নামাজের পর তিনি বর্তমান বিপর্যস্ত বিশ্বের পরিস্থিতিকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোকপাত করেন। পাঠকদের জন্য শাইখ সুদাইসের পুরো বক্তব্য তুলে ধরা হল- বর্তমান বিশ্বের সংকটময় পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। সারা বিশ্বRead More


বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ আদালতের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধু হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল মাজেদের ফাঁসি কার্যকরের প্রত্যাশা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে দণ্ডাদেশ কার্যকরের অপেক্ষায় ছিলাম। তাদেরই একজন ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ পুলিশের হাতে ধরা পড়েন। কিছুক্ষণ আগে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত থেকে হাজতবাসের নির্দেশনা অনুযায়ী তাকে সেখানে পাঠানো হয়। তিনি বলেন, ‘তার স্ত্রী সানা বেগম, বাড়ি নম্বর ১০/এ, রোড নম্বর-০১, ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা। তিনি সেখানেই বসবাস করতেন। আমাদের গোয়েন্দাদেরRead More


সিলেট ওসমানী হাসপাতাল ল্যাবে প্রথম দিন ১১৬ জনের নমুনা

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনই এই ল্যাবে ১১৬ জনের নমুনা জমা পড়েছে বলে জানা গেছে। আজ দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়েছে। হাপসাতালের পরিচালক ইউনুছুর রহমান বলেন, ইতোমধ্যে আমাদের কাছে সিলেটে বিভাগের ১১৬ জনের শরীরের নমুনা এসেছে। বিকেলের মধ্যে আরও অনেক স্যাম্পল আসার কথা রয়েছে। তিনি বলেন, প্রথমে তিনটি লেভেলের প্রসেস শেষে নমুনা পিসিআর মেশিনে দেওয়ার পর ১৪৫ মিনিট সময় লাগে এই টেস্ট করতে। সবমিলিয়ে চার ঘন্টা লাগবে এই টেস্ট সম্পন্ন করতে। একইRead More


সিলেটে অবশেষে করোনা পরীক্ষা শুরু

 সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। আজ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হওয়া এ ল্যাবে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা হবে। হাপসাতালের পরিচালক ইউনুছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ল্যাবে এক সঙ্গে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা যায়। সেক্ষেত্রে দু’দফায় প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করতে চার ঘণ্টা সময় লাগবে। বিভাগের চার জেলার প্রত্যেকটি উপজেলার নমুনা সংগ্রহ করে এ ল্যাবে পরীক্ষা করা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, নমুনা পরীক্ষার পর সরকারি নির্দেশনা অনুযায়ী ফলাফল সরকারি রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ওRead More


ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে লন্ডন প্রবাসী মাজেদা আহমদ কলির অর্থায়নে খাদিমনগরে ত্রাণ বিতরণ

  সিলেট সদর উপজেলার ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ ন-১২৩৭/১৪) এর উদ্যোগে “লন্ডন প্রবাসী ও জাতীয়তাবাদী মহিলা দল (বিএনপি) সিলেট জেলা শাখার সহ সভাপতি মোছাম্মত মাজেদা আহমেদ কলির অর্থায়নে খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার বিভিন্ন গ্রামে, বিশ্ব ব্যপি মরণব্যাধি মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গৃহবন্দী খেটে খাওয়া ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী (৬ এপ্রিল) সোমবার বিকেলে বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, সোয়াবিন তেল, ও সাবান দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, আম্বরখানা সালুটিকর উপপরিষদ (৭০৭) এর সাংগঠনিক সম্পাদকRead More


ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডে মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক মেম্বারের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের চরের বন্ধ গ্রামের দিন মজুর অসহায় দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার। আজ ৬ এপ্রিল সোমবার মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক মেম্বারের ব্যক্তিগত উদ্যোগে চাল-ডাল ও তেল বিতরণ করেন। উল্লেখ্য করোনা ভাইরাসে দেশে লকডাউনের কারনে পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেকেই। উক্ত দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়াচ্ছেন অনেক বিত্তবানরা ও জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।


সিলেটে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত

সিলেটে প্রথম বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি সুরমার ডাককে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। আজ রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। তবে তাঁর বয়স হলো ৫০ বছর। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি তিনি একজন চিকিৎসক। তিনি জানান, বর্তমানে রোগী তার নিজ বাসাতেই আছেন। বাসাটি লকডাউন করা হয়েছে। জানা যায়, রোগী বয়স্ক ও তিনি সিলেট মহানগর এলাকার বাসিন্দা। হাসপাতাল সুত্রে জানা গেছে, সিলেটে প্রথম বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি হলেন একজন চিকিৎসক। তাঁর পরিচয় গোপন রাখা হবে। বাসার ঠিকানাRead More


করোনা থেকে সম্পূর্ণ সুস্থ বিশ্বের আড়াই লক্ষাধিক মানুষ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আড়াই লক্ষাধিক মানুষ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। করোনাভাইরাস নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। খবরে বলা হয়, আরোগ্যদের সংখ্যায় চীনা নাগরিকরা সবচেয়ে বেশি। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দেশটির ৭৭ হাজারেরও বেশি মানুষ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। চীনের পর আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হওয়ার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। ইউরোপের এ দেশটির ৩৮ হাজারেরও বেশি মানুষ করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া জার্মানির ২৬ হাজার, ইতালির ২০ হাজার, ইরানের পৌনে ২০ হাজার, ফ্রান্সেরRead More


১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রোববার দুপুরে সরকারি এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে সাধারণ ছুটি ছিল ৯ এপ্রিল পর্যন্ত ছিল। ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার থাকায় ওই দুদিনও ছুটির আওতায় ছিল দেশ। গত দুদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি বাড়ানোর দাবি উঠেছিল বিভিন্ন ফোরামে। সরকার অবশেষে সেই পথেই হাটল। এ বিষয়ে সচিব বলেন, আগে ১১ তারিখ পর্যন্ত ছুটি ছিল। নতুন করে ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণাRead More