সুনামগঞ্জের আরেক চিকিৎসকের শরীরে ধরা পড়েছে করোনা
সুনামগঞ্জের ছাতক উপজেলার চিকিৎসক মঈন উদ্দিন করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। এবার সুনামগঞ্জের আরেক চিকিৎসকের শরীরে ধরা পড়েছে করোনা। এই চিকিৎসক ঢাকার নারায়ণগঞ্জে করোনা রোগীদের জন্য নির্ধারিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপপরিচালক (স্বাস্থ্য)।
আজ বুধবার বিকালে তিনি নিজের আক্রান্ত হওয়ার তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ চিকিৎসক সংবাদমাধ্যমকে জানান, কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশিসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল তার মধ্যে। গত সোমবার তার শরীরের নমুনা নিয়ে পরীক্ষা করেন আইইডিসিআরের প্রতিনিধিরা। আজ বুধবার দুপুরে তাকে করোনা পজিটিভ বলে জানানো হয়।
তিনি আরো জানান, বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
জানা গেছে, নারায়ণগঞ্জের ওই ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন বিভাগের এক চিকিৎসক করোনাক্রান্ত। ওই চিকিৎসকের মাধ্যমে সুনামগঞ্জের ওই চিকিৎসক আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, আক্রান্ত এই চিকিৎসক সুনামগঞ্জে ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

