admin
ফতেহপুরে মৎস্যজীবী দল নেতা মালেক মেম্বারের ত্রাণ বিতরণ
দিন মজুর অসহায় দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার। আজ ৫ এপ্রিল রোব্ববার বেলা ২টায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে চাল-ডাল বিতরণ করেন। উল্লেখ্য করোনা ভাইরাসে দেশে লকডাউনের কারনে দিন মজুর মানুষের আয় রোজগারে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেকেই। মানবিক কারনে উক্ত দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়াচ্ছেন অনেক বিত্তবানরা ও জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। এধারা অব্যাহত থাকলে মানুষের কষ্ট কমে যাবে।
সিলেটে বিকেল ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না
সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দোকান আগামীকাল রোববার থেকে নতুন নিয়মে খোলা থাকবে। এসকল দোকান বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। শুধু ঔষধের দোকান খোলা রাখা যাবে ৫টার পর। সিলেট শহর ও জেলার সকল উপজেলার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম আজ শনিবার এ আদেশ জারী করেছেন। শনিবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সন্ধ্যা ৫টা পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না। রোববার থেকে এটি কার্যকর হবে। তবে দোকান সকাল কয়টা থেকে খোলা যাবে এ বিষয়টি এখনোRead More
সদর উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকে পিপিইসহ বিভিন্ন সামগ্রী প্রদান
সিলেট সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে সদর উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার,পিপিই, হেন্ড গ্লাবস, মাস্ক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ করেন সিলেট সদর উপজেলা পরিষদের পর পর তিন বারের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ সিরাজাম মুনির।
হাটখোলা ইউনিয়নে আব্দুল মালেক মেম্বারের চাল-ডাল বিতরণ
করোনা ভাইরাসে দেশে লকডাউনের কারনে নিজ কর্মস্থলে যেতে পারছেনা অনেক দিন মজুর ও দরিদ্র মানুষ। সরকারের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অনেক বিত্তবানরা তাদের সহযোগীতায় এগিয়ে আসছেন। বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা। আজ ৩ এপ্রিল শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার তার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন। এর আগে ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে ৬নং টুকেরবাজার ও ৮নং কান্দিগাঁও ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে ২শ দরিদ্র মানুষের মধ্যে চাল-ডাল বিতরণ করেন।
করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে
অনলাইন ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন বিশ্বের ৫০ হাজারের বেশি মানুষ।আর এ ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন পৌনে ১০ লাখ মানুষ। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানায়। বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮২ হাজার ২০৭ জন।আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ২৭৮ জন। ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাটি প্রথমে দেখা যায়। পরে ভাইরাসটি মহামারী আকারে বিশ্বের ১৯৯ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমানে এRead More
মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে এ কারফিউ কার্যকর হয়েছে। এর আগে এই দুই নগরীসহ দেশটির বিভিন্ন প্রদেশে ২১ দিনের আংশিক কারফিউ জারি করা হয়। সে কারফিউ বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলছে। অর্থাৎ দিনের ১৬ ঘণ্টা কারফিউ জারি ছিল। এই প্রথম দেশটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হলো। বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় নোটিশ আকারে প্রকাশ করেছে। এর আগে এই পবিত্র নগরীদ্বয়ের কিছু এলাকায় বেশ কড়াকড়িRead More
হাতুড়া যুব সমাজের পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাতুড়া যুব সমাজের উদ্যোগে ২ এপ্রিল বৃহস্পতিবার হাতুড়া, শ্যামপুর, কেওয়া, পুরানবাড়ী গ্রামের অসহায় ও দুস্হ ১৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। উক্ত ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। আর ও উপস্হিত ছিলেন, খাদিমপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নিজাম উদ্দিন, সাবেক মেম্বার এনামুল হক এনাম, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শাহজানসহ সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ আব্দুল কাদির, খাদিমপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক, মোঃ রেজানRead More
মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরন মিয়ার খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া ও সদ্যসদের উদ্যোগে ১০০০জন দরিদ্র-দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে ৪ ও ৫ নং ওয়ার্ডের ২০০জন ড্রাইভার, শ্রমিক ও দিনমুজরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাকী ৭ টি ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২কেজি আলু ১ কেজি, পিয়াজ, ১ কেজি তেল , ১ কেজি ডাল, সাবান ১ টি। খাদ্য সামগ্রী বিতরণকালে হিরন মিয়া বলেন, দেশের এই কঠিন সময়ে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই। সামান্য একটু সহযোগিতা এনে দিতে পারে অসহায় মানুষের মুখেRead More
সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ল
করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। এবার আসন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠান না করার কথাও বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ছুটি দিয়েছিলাম, হয়তো আমাদের আরো কয়েকদিন বাড়াতে হতে পারে। কারণ অনেকে গ্রামে চলে গেছেন সেখানে কোনো রকম যেন এ রোগের প্রার্দুভাব দেখা না দেয় সে সময়টা হিসেব করে- আমরা ১০/১২ দিনের ছুটি দিয়েছিলাম। এটা ১৪Read More
২ শ মানুষকে ত্রাণ দিলেন জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক
করোনা ভাইরাসে দেশে লকডাউনের কারনে দিন মজুর মানুষের আয় রোজগারে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেকেই। মানবিক কারনে উক্ত দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়াচ্ছেন অনেক বিত্তবানরা ও জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক এগিয়ে এসেছেন। আজ ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে নিজ ইউনিয়ন সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ও ৮নং কান্দিগাঁও ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে ২শ দরিদ্র মানুষের মধ্যে চাল-ডাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সহ সভাপতি ওRead More

