জালালাবাদ ইউনিয়নের আলীনগরে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ
করোনাবাইরাসের কারনে সাধারন ছুটি ও চলমান লকডাউন পরিস্থিতিতে দরিদ্র মানুষের মধ্যে সরকারি ত্রাণের পাশাপাশি সিলেট ১ আসনের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ১৬ এপ্রিল বুধবার বিকেলে সিলেট সদর উপজেলার
১ নং জালালাবাদ ইউনিয়নের আলীরের ১ ও ২ নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সুজাত আলী রফিক। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর, মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী মোঃ আবুল হোসেন, আব্দুল মালিক, মোঃ আব্দুরুপ, ফজলু মিয়া, জাকির হোসেন, আবু হুসাইন সালমান, সাইফুর রহমান প্রমূখ।
Related News
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More
মাসুকগঞ্জ বাজারে বাসিয়া নদী পুনখননের উদ্যোগ, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিতRead More

