Main Menu

admin

 

বিশ্বনাথে ঘরে মিলল আলিম পরীক্ষার্থী লজিং মাস্টারের ছুরিকাহত লাশ

সিলেটের বিশ্বনাথে নুরুল আমিন (২৪) নামে এক মাদ্রসাছাত্র ও লজিং মাস্টারকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সেলিম মিয়ার বাড়ির ঘর থেকে রক্তাক্ত অবস্থায় ওই লজিং মাস্টারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সেলিম মিয়া ও তার পুত্র আশফাক আহমদকে (১৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে। নুরুল আমিন জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের মৃত সাজ্জাদ আলীর পুত্র। দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের মৃত মনোহর আলীর পুত্র সেলিম মিয়ার (৪৮)বাড়িতে লজিংয়ে থেকে বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতো। বিশ্বনাথ থানার ওসি শামীমRead More


সরকারি ত্রাণ বিতরণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি বিএনপির

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের এ দুঃসময়ে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণের জন্য অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, সরকার ঢাকঢোল পিটিয়ে ত্রাণের কথা বললেও শত শত বস্তা রিলিফের খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের বাসায় বাসায়। যে কোনও ধরনের জাতীয় দুর্যোগ হলেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের হয়ে যায় পোয়াবারো। অবিলম্বে দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার জন্য দাবি জানচ্ছি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ দাবিRead More


করোনা সন্দেহ বা আক্রান্ত হলে করনীয়

যাঁদের করোনা হয়েছে নিশ্চিত বা যাঁদের হয়েছে বলে সন্দেহ, ঘরে কীভাবে তাঁদের খেয়াল রাখবেন পরিচর্যাকারী বা কেয়ার গিভাররা, সে বিষয়ে কিছু পরামর্শ থাকছে এখানে। ● দেখতে হবে আক্রান্ত ব্যক্তি যাতে যথেষ্ট বিশ্রাম পান, পুষ্টিকর খাবার খান, প্রচুর পানি আর তরল পান করেন। ● একই ঘরে যখন সেবা কাজে, তখন মেডিকেল মাস্ক পরবেন দুজনে। হাত দিয়ে মাস্ক ধরবেন না। মুখে হাত দেবেন না। কাজ শেষে মাস্ক ফেলে দেবেন ময়লার ঝুড়িতে। ● বারবার হাত ধোবেন সাবান পানি দিয়ে বা স্যানিটাইজার দিয়ে: অসুস্থ ব্যক্তির সংস্পর্শে বা এর চারপাশের সংস্পর্শে এলে খাবার তৈরির আগে,Read More


করোনাঃ ২৪ ঘন্টায় ১১২জন সনাক্ত, মৃত ১

অনলাইন ডেস্কঃ  দেশে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৩০। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৪। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১। আজ অনলাইন ব্রিফিংয়ে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। তিনিRead More


দেশে ২৪ ঘণ্টায় ৫৪ জন করোনায় সংক্রমিত, মৃত্যু ৩

অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও তিন জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির দাঁড়াল ২১৮। আর মারা গেলেন ২০ জন। আজ বুধবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান। মীরজাদী সেব্রিনা আজ জানান, মোট ৯৮১টি পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জনই ঢাকা শহরের। একজন ঢাকার একটি উপজেলার। বাকিগুলো দেশের বিভিন্ন স্থানের। ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩, নারীRead More


প্রধানমন্ত্রী বরাবরে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সভাপতি ইমরান আহমদের কয়েকটি প্রস্তাব

করোনা ভাইরাস কোভিড-১৯ পৃথিবীতে মহামারি আকার ধারণ করেছে। এর থেকে পরিত্রাণ পেতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সভাপতি ইমরান আহমদের কয়েকটি প্রস্তা্ব হুবহু তুলে ধরা হলো। বরাবর মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়,তেজগাঁও,ঢাকা৷ বিষয়ঃ করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় প্রদক্ষেপ প্রসঙ্গে ৷ জনাব, সবিনয় নিবেদন এই যে, বর্তমানে কোভিড-১৯ এর কারণে পৃথিবীব্যাপি মহামারি আকার ধারণ করেছে, এই পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত এবং হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ৷ পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ার ফলে তাদের দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে৷ ইতালি,স্পেন, ফ্রাস,যুক্তরাষ্ট্ এবংRead More


করোনায় মারা গেলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্যের সিনিয়র উপদেষ্টা ব্যারিস্টার মনির জামান শেখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গ্রাজুয়েট ক্লাব ইউ কে সভাপতি, লন্ডনের পি জি এ সলিসিটারের প্রিন্সিপাল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্যের সিনিয়র উপদেষ্টা ব্যারিস্টার মনির জামান শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মঙ্গলবার যুক্তরাজ্য সময় রাত ১০টায় পূর্ব লন্ডনের নিউহাম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মনির জামান শেখ এর বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল থানার কুমলাই গ্রামে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার সভাপতি ইবশা আহমদ চৌধুরী জানান, তিনি গত দুইদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


করোনাভাইরাসের বড়ি তৈরির পথে মার্কিন গবেষকেরা

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে নানা ওষুধ ও ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর মধ্যে মার্কিন গবেষকেরা একটি সুখবর দিচ্ছেন। তাঁরা দাবি করছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারে, মুখে খাওয়ার এমন ওষুধ বা বড়ি নিয়ে পরীক্ষাগারে সফল পরীক্ষা চালিয়েছেন তাঁরা। এই বড়ি টেস্টটিউবে মানুষের ফুসফুসের কোষের প্রতিলিপিতে করোনাভাইরাস বিস্তারে বাধা দিতে সক্ষম হয়েছে। এ ছাড়া ইঁদুরের ওপরও এ ওষুধ নিয়ে তাঁরা গবেষণা করে দেখেছেন। এ ক্ষেত্রে ইঁদুরের ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত করোনাভাইরাসকে পুনরুৎপাদনে বেশ কিছুদিন বাধা দেওয়ার এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত করার প্রমাণ পেয়েছেন তাঁরা। ওষুধটিকে গবেষকেরা বলছেন, ‘ইআইডিডি-২৮০১’। এটি মূলত সার্স-কোভ-২Read More


বিএনপি নেতা হাজী হাসন আলীর মৃত্যুতে জেলা মৎস্যজীবী দলের আহবায়ক তারেক কালামের শোক

সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি টুকেরবাজার ইউনিয়নের চরুগাঁও নিবাসী, জেলা ছাত্রদল নেতা শামীম আহমদের পিতা, হাজী হাসন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা মৎস্যজীবী দলের আহবায়ক, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ. কেম তারেক কালাম। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


বিভিন্ন দেশে করোনায় প্রাণ গেল ১২৭ বাংলাদেশির

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে অন্তত ১২৭ জন বাংলাদেশি মারা গেছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৫ শতাধিক প্রবাসী। দেশে দেশে বাংলাদেশিদের কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর খবরে চরম আতঙ্ক বিরাজ করছে কমিউনিটিতে। গোপনীয়তা সংক্রান্ত আইনের কারণে বিশ্বের বেশির ভাগ দেশে মৃত ব্যক্তির নাগরিকত্ব জানানো হয় না। আবার অনেক দেশ সেই দেশের নাগরিক হয়ে যাওয়ার কারণে বাংলাদেশি পরিচয় স্বীকার করে না। তাই সুনির্দিষ্ট করে প্রবাসে থাকা বাংলাদেশির মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায় না। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, শুধু যুক্তরাষ্ট্রেই সর্বাধিক ৮২ জন বাংলাদেশি মারা গেছেন। নিউইয়র্কে এখনওRead More