বাদাঘাটের নইরপুতা গ্রামে ব্যাবসায়ীদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের বাদাঘাট নইরপুতা গ্রামে ব্যাবসায়ী রায়সুল হক, হাফিজুর রহমান, জসিম মিয়া ও কামাল মিয়ার যৌথ উদ্যোগে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মালেক মেম্বার।
উল্লেখ্য ৪০ টি পরিবারের মধ্যে একটি ব্যাগে করে ৫ কেজি চাল, আধা কেজি মসুর ডাল, আধা লিটার সোয়াবিন তেল, ১ কেজি আলু ও আধা কেজি পিয়াজ বিতরণ করা হয়।
Related News
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, টেকসই বাংলাদেশ গড়ে তোলার দৃঢ়Read More
কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত।। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন
কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। শনিবারRead More

