সিলেটে ইয়াবাসহ যুবক গ্রেফতার
সিলেটের বিয়ানীবাজার থানাধীন শেওলা সেতুর দক্ষিণ থেকে পুলিশ ১৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রউফকে (২৪) গ্রেফতার করেছে। সে বিয়ানীবাজারের মইয়াখালী গ্রামের একরাম আলীর ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক বিরোধী সেলের এসআই কামরুল আলম বাদী হয়ে বিয়ানীবাজার থানার মাদক আইনে মামলা দায়ের করেন।
রোববার (২০ ডিসেম্বর) থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে শনিবার (১৯ ডিসেম্বর) মাদক বিরোধী সেলের ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
রোববার বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফর রহমান। তিনি বলেন, মাদক বিরোধী সেল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসময় ১৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রউফ নামের এক যুবককে গ্রেফতার করে।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

