রায়হানের খুনিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ, পুলিশকে ধাওয়া
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আবারও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন সিলেটের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও স্থানীয়রা। বিকাল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় রায়হানের বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে এ অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময় রাস্তার দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।
খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা সরাতে চেষ্টা করে। এসময় উত্তেজিত জনতা পুলিশের দিকে ধাওয়া ও জুতা নিক্ষেপ করেন।
পরে বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় মুরুব্বিয়ান ও কাউন্সিলর মখলিছুর রহমান কামরানের শান্তনা এবং আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।
তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার করা না করলে তারা কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নিবেন না।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

