Main Menu

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ ‎ ‎

‎সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থবির হয়ে থাকা কার্যক্রম দ্রুত চালুর জোর দাবি জানিয়েছে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’।
‎​
‎রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান।

‎​কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা শাহ মুমিন।

‎​সভায় বক্তারা বলেন, ২০১৮ সালে সিলেটের দক্ষিণ সুরমায় সরকারি ও ক্রয়কৃত জমিতে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ স্থাপন করা হলেও এর অবকাঠামোগত উন্নয়ন ও মূল কার্যক্রম এখনো পুরোপুরি দৃশ্যমান হয়নি। বক্তারা অবিলম্বে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে দ্রুত অবকাঠামো নির্মাণ কাজ শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
‎​একই সাথে, সিলেটের লাখ লাখ প্রবাসীর যাতায়াত সহজতর করা এবং অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সব ধরনের বিদেশি এয়ারলাইনসের ওঠানামার জন্য উন্মুক্ত করার তাগিদ দেওয়া হয়।

‎​মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, উপদেষ্টা আব্দুল মতিন চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি রফিকুল ইসলাম ফেনু, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মুসলেহ উদ্দিন, মাওলানা আসলাম রহমানী, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য শ্যামল চৌধুরী, কয়েস আহমদ সাগর, কেন্দ্রীয় নেতা মো. ইদ্রিস আলী, সদস্য মো. কয়েস আহমদ, মো. জহির উদ্দিন, মাহমুদুর রহমান মাহমুদ, মো. ইউসুফ শেলু, আমিন তাহমিদ, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, পানুর রহমান পানু প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *