Sunday, June 7th, 2026
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থবির হয়ে থাকা কার্যক্রম দ্রুত চালুর জোর দাবি জানিয়েছে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’। রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান। কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা শাহ মুমিন। সভায় বক্তারা বলেন, ২০১৮ সালে সিলেটের দক্ষিণ সুরমায় সরকারি ওRead More

