সিলেটে নারীকে মারধরের অভিযোগে ট্রাভেলস ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে এক অসহায় নারীকে নিজের ক্রয়কৃত জায়গা থেকে উচ্ছেদ ও নির্যাতনের অভিযোগের ঘটনায় গিয়াস আহমদ নামে এক ট্রাভেলস ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ।
গত শুক্রবার রাতে নগরীর মধুবন মার্কেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে গিয়াসকে আটক করে পুলিশ। তিনি কাদিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
মোগলাবাজার থানার এস আই শিপু জানান, বড়চক গ্রামের সাবেক মেম্বার মৃত আব্দুন নুরের মেয়ে শাহারা শিরিন এনি কাদিপুর গ্রামে তার ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলে গিয়াসসহ তার সহযোগিরা বাধা দেয় এবং শিরিন ও তার মেয়েকে মারধর করে। তারা এখনো ওসমানী হাসপাতালে ভর্তি। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিরিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১১।
এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে গিয়াসকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

