শুক্রবার সিলেটে করোনায় আক্রান্ত আরো ৩১ জন
শুক্রবার (২৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩১ জনের রিপোর্ট পজিটিভ আসে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ব্যাংকার-সরকারি কর্মকর্তাও রয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৮ জন, কানাইঘাটের ৪ জন, জকিগঞ্জের ৪ জন, বিয়ানীবাজারের তিনজন, গোলাপগঞ্জের একজন এবং জৈন্তাপুরের একজন বলে জানা গেছে। সিলেটের আজ ৩১ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬১ জন, মৌলভীবাজার জেলায় ৯৮ জন, হবিগঞ্জে ১৭১ এবং সুনামগঞ্জে ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সিলেট বিভাগে করোনাভাইরাসে মারা গেলেন ১৬ জন। এরমধ্যে সিলেটে ১২, মৌলভীবাজারে ৩ এবং হবিগঞ্জে একজন। তবে সুনামগঞ্জে এখনো কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি।
Related News
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সদরে শহীদ ওয়াসিম ও মুস্তাকের কবর যিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোঃ ওয়াসিমRead More
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩Read More

