বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট চেম্বারের সেমিনার ১০ মার্চ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ২০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে “শিল্প ও বাণিজ্যে বঙ্গবন্ধু’র ভাবনা ও আমাদের করণীয়” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
আগামী ১০ মার্চ, মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি শেখ ফজলে ফাহিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবির।
অনুষ্ঠানে সিলেট চেম্বারের সকল সদস্য ও ব্যবসায়ী মহলকে উপস্থিত থাকার জন্য সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
Related News
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More

