দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ পরিদর্শণে ধর্ম মন্ত্রণালয়ের সচিব
দক্ষিণ সুরমায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতি কেন্দ্র বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।
এ সময় তিনি নির্মাণাধীন মডেল মসজিদের কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং কাজের মান ও অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হানিফ, তত্তাবধায়ক প্রকৌশলী নুরুল আমীন মিয়া, প্রকৌশলী কুতুব আল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
Related News
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীক পেয়েছেন
সিলেটের ঐতিহ্যবাহী মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীকRead More
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করলেন, শাহ মুনিম
বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণRead More

