সুনামগঞ্জে করোনায় ১০ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু!
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের আপন দুই ভাই। মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে করোনায় তাঁদের মৃত্যু হয়।
তাঁদের একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবু লেইস মিয়া (৬৫) ও অন্যজন যুক্তরাজ্যর কমিউনিটি নেতা আকদ্দুস আলী (৬৩)।
স্বজনেরা জানান, লন্ডন শহরে বসবাসকারী আবু লেইস মিয়া গতকাল শুক্রবার সকালে করোনায় মারা যান। এরপর সন্ধ্যায় ছোট ভাই আকদ্দুস আলীও করোনায় মারা যান।
তাঁরা দুই ভাই যুক্তরাজ্য ও বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় পরিচিত ছিলেন। ১০ ঘণ্টার ব্যবধানে তাঁদের মৃত্যু হওয়ায় আত্মীয়স্বজন, পরিবার-পরিবজন সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সদরে শহীদ ওয়াসিম ও মুস্তাকের কবর যিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোঃ ওয়াসিমRead More
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ফাস্ট মিটিং ও কলার হ্যান্ডভার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৩Read More

